পাকিস্তান পশ্চিম সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে, আমরাও প্রস্তুত — জানালেন কর্নেল সোফিয়া।
শনিবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ভারী গোলাগুলি। পাক গোলা আঘাত হেনেছে জম্মুর শম্ভু মন্দিরেও। পাকিস্তানের এই হামলায় প্রাণ হারিয়েছেন রাজৌরির এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিনজন। এদিকে, পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে। ভারতের মিসাইল আঘাত_ হেনেছে তিনটি পাকিস্তানি এয়ারবেসে— রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর এবং চাকওয়ালের মুরিদ এয়ারবেস।
