জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলছে: আইএসপিআর।



 রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী - জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার জন্য সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url